বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ডারউইন টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের ৯৬      প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক      রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট      ঢাকার গণপরিবহনে আসছে ২০০ বৈদ্যুতিক বাস      জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন      ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের      প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জন রিমান্ডে      
দেশজুড়ে
কটিয়াদীতে পুকুর থেকে মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদরাসার মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মসজিদসংলগ্ন পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ব্যাগটি পড়ে থাকার বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। পরে তারা পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনকে জানানো হলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।

মরদেহ ভাসার খবর পেয়ে পুকুরপাড়ে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা কটিয়াদী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close