বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা যায়, র‍্যাবের একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। তাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অভিযান   র‌্যাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close