গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলায় ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের হাতে এসব প্রণোদনা উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস, লিপিয়া খাতুন, আব্দুল হান্নান, স্মৃতিরাণী সাহা, আফরোজা খানম, খান হাসিবুল হাসান ও আব্দুল আওয়ালসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ এবং দেশের পেঁয়াজের সংকট মোকাবিলা করে স্থানীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করা এবং কৃষি খাতে স্বনির্ভরতা বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেকে/সাশ