মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
কক্সবাজারে বাস-জিপের সংঘর্ষে নিহত চার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, ঢাকা থেকে কক্সবাজারের দিকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও জিপ জব্দ করেছে। 

দুর্ঘটনার কারণ জানতে তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বাস-জিপের সংঘর্ষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close