বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
শিক্ষা
উচ্চশিক্ষা প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উচ্চশিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার কথা জানিয়েছে রাশিয়ান হাউস। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণা সুবিধার প্রসারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়ের মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। 

রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাশিয়ান হাউসের মধ্যে দক্ষতা-ভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যায়ে অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
 
বৈঠকে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে আমানুল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতা-ভিত্তিক ও টেকনিক্যাল এডুকেশনে রাশিয়া আমাদের সহযোগিতা করতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।’
 
আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
 
সভায় দুই পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
 
সভায় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   উচ্চশিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close