মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
লাকসামে হামে আক্রান্ত বেড়ে ১৯২
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে হাম রোগীর সংখ্যা। এ পর্যন্ত ১৯২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ০-৫ বছর বয়সী ১১৪ জন এবং ৫-১৭ বছর বয়সী ৭৮ জন।

গত তিন দিনের পরীক্ষায় ২ জনের হাম পজিটিভ ও ৩ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে হাসপাতালে ১২ জন রোগী ভর্তি রয়েছেন। গত ৬ আগস্ট প্রথম হাম রোগী ভর্তি হওয়ার পর থেকে রোগীর সংখ্যা বাড়ছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের টিকাদানের বিষয়ে সচেতন থাকতে হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close