বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
এসপি মাসুদ আলম নজরুল বর্ষ সম্মাননার জন্য মনোনীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম
মোহাম্মদ মাসুদ আলম

মোহাম্মদ মাসুদ আলম

কর্মক্ষেত্রে সাহসিকতা ও পেশাগত সততার স্বীকৃতিস্বরূপ নজরুল বর্ষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও সাম্যবাদী দর্শনকে সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসবে আগামী ২১ আগস্ট তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পেশাদারিত্ব, সাহসিকতা, নিরপেক্ষতা, সততা, ও মানবিক পুলিশিং ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে অনন্য অবদান রাখার প্রেক্ষিতেই তাকে এই নজরুল বর্ষ সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের পর উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলা এসপি হিসেবে বদলি করা হয়। ৭ মে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরদিনই বিতর্কিত জঙ্গল সলিমপুরে সরাসরি অভিযান ও তদারকি শুরু করে সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এসপি মাসুদ আলম   নজরুল বর্ষ সম্মাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close