মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
বিএনসিসি নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান। 

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন। 

পরে একটি র‌্যালি কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে ফিরে শেষ হয়। জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা এতে অংশ নেন। 

এর আগে সকালে একাডেমিক ভবনের সামনে ১০টি ঔষধী গাছের চারা রোপণ করেন একেএম সিদ্দিকুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। 

মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারী কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মো. ওমর ফারুক জানান, সারাদেশের কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতেও আজ এই কর্মসুচি পালন করা হয়। 

তিনি বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনসিসি   নীলফামারী সরকারি কলেজ প্লাটুন   বৃক্ষরোপণ   পরিচ্ছন্নতা   ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close