বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      
রাজনীতি
ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে আটক একজন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১৮ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) সকালে অর্ণব দাস নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ধানমন্ডি ৩২   আটক যুবক   শেখ মুজিবুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close