বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
বিনোদন
সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন রানি মুখার্জি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি এবার অভিনয়জীবনের অনন্য এক সম্মান অর্জন করেছেন। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদান, মানবিক কাজ ও সামাজিক ক্ষেত্রে ভূমিকার স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ (ডি.লিট.) উপাধিতে ভূষিত করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম) বিশেষ অনুষ্ঠানে রানির হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

এই সম্মানের মাধ্যমে রানি মুখার্জি লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স পাওয়া দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হলেন। এর আগে ২০১৯ সালে বলিউড অভিনেতা শাহরুখ খানকে এই সম্মান দিয়েছিল বিশ্ববিদ্যালয়।

সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে রানি বলেন, “লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাওয়া তার জীবনের অত্যন্ত আবেগঘন ও অর্থবহ মুহূর্ত। প্রায় তিন দশকের অভিনয়জীবনে প্রতিটি চরিত্র, গল্প ও অভিজ্ঞতা তাকে আজকের অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে বলেও জানান তিনি।”

রানি আরও বলেন, “তার কাজকে যারা বছরের পর বছর ভালোবাসা দিয়ে নিজেদের ঘর, হৃদয় ও স্মৃতিতে জায়গা দিয়েছেন, সেই দর্শকদের ছাড়া তার এই যাত্রা পূর্ণ হতো না। গল্প বলার শক্তির প্রতি নতুন করে বিশ্বাস ও গভীর কৃতজ্ঞতা নিয়ে তিনি এই সম্মান গ্রহণ করছেন।”

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় চলচ্চিত্রে রানির অবদানের পাশাপাশি নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়ে তার মানবিক কাজ ও সামাজিক সচেতনতামূলক ভূমিকার বিষয়টিও এই সম্মাননার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।

‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন রানি মুখার্জি। দীর্ঘ অভিনয়জীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সম্মানসূচক ডক্টরেট   রানি মুখার্জি   বলিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close