শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
জাতীয়
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম আপডেট: ১৬.০৮.২০২৬ ১১:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি পাকুন্দিয়ায় প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সড়কের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে প্রধানমন্ত্রীকে দেখতে সেখানে জড়ো হন।

সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচিকে সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   প্রধানমন্ত্রী   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close