রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
গণমাধ্যম
হকার্স সমিতি পরিচালনার দায়িত্ব পেল সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম সাময়িকভাবে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সমিতিতে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত অথবা নতুন কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। সম্প্রতি সমিতিতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজন পত্রিকার প্রতিনিধি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে নোয়াব এ পদক্ষেপ নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সমিতিকে ঘিরে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩১ জুলাই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজন পত্রিকার প্রতিনিধি গুরুতর আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে নোয়াব।

নতুন ব্যবস্থায় বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের বিল ও বকেয়া পরিশোধের পাশাপাশি অবিক্রীত পত্রিকা পরিবহন এবং সমিতির কর্মীদের বেতন-ভাতা দৈনিক আয় থেকে মেটানো হবে। আগামী ১ আগস্ট থেকে এ ব্যবস্থা কার্যকর করার কথা জানানো হয়েছে। খরচ মেটানোর পর যে অর্থ অবশিষ্ট থাকবে, তা ব্যাংকে জমা রাখা হবে। পরে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলে ওই অর্থ তাদের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া প্রতিদিনের আর্থিক লেনদেনের বিস্তারিত হিসাব সংরক্ষণ করতে হবে। প্রতি মাসের হিসাব বিবরণী নোয়াবের মাধ্যমে অনুমোদন করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সংবাদপত্র সরবরাহে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সমিতির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে নোয়াবের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হকার্স সমিতি   সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন   নোয়াব   
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close