সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
প্রিয় ক্যাম্পাস
কুবিতে ব্র্যাক ব্যাংকের অর্থায়নে ৪ হাজার চারা গাছ রোপণ
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম
ছবি : চারা গাছ রোপণ কর্মসূচি/খোলা কাগজ

ছবি : চারা গাছ রোপণ কর্মসূচি/খোলা কাগজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্র্যাক ব্যাংকের উদ্ভিদ ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’-এর সহযোগিতায় এবং ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার দুর্লভ চারা গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পাহাড়িতলী রোডের বিপরীতে পাহাড়ে চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখার আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাসুদ আলম, ‘তরুপল্লব’-এর সাধারণ সম্পাদক মোকাররম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা।

চারাগুলোর মধ্যে রয়েছে নিম, জাম, সোনালু, কনকচাঁপা, স্বর্ণচাঁপা, পলাশসহ বিভিন্ন ঔষধি, ফুল ও ফলজ গাছের চারা।

ব্র্যাক ব্যাংক কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মাসুদ আলম বলেন, ‘ব্র্যাক ব্যাংক সবসময় প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে বিশ্বাস করে। সেই বিশ্বাস থেকেই উদ্ভিদ ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’-এর সঙ্গে যুক্ত হয়ে আমরা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় সবুজায়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও ইতোমধ্যে প্রায় চার হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। একইভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে এলাকাভিত্তিকভাবে কয়েক হাজার করে গাছের চারা রোপণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, সারাদেশের সবুজায়নে ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ অভিযানে নিজেদের একটি স্থায়ী অবদান রাখা।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চারা গাছ রোপণ   বৃক্ষরোপণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close