শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনা বণ্টনে অনিয়মের অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত চাষিরা সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা থেকে বঞ্চিত হলেও চাষাবাদ করেন না এমন ব্যক্তিরা কৃষি প্রণোদনার তালিকায় স্থান পাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।

কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন ব্যক্তি, যাদের অনেকেই কৃষিকাজে সম্পৃক্ত নেই, চাষাবাদ করে না তাদেরকে সরকারি প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। অন্য দিকে বছরের পর বছর চাষাবাদ করা প্রকৃত কৃষক কোনো ধরনের সরকারি প্রণোদনা পাচ্ছেন না।

কৃষকরা আরও অভিযোগ করেন, ফসলের ক্ষতি বা কৃষকদের বিভিন্ন সমস্যার সময় মাঠপর্যায়ে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত দেখা যায় না। ফলে প্রকৃত কৃষকদের সমস্যা ও প্রয়োজনীয়তা সঠিকভাবে যাচাই না করেই প্রণোদনার তালিকা তৈরি হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কোলকোন্দ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক বিকাশ চন্দ্র রায় বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে চাষাবাদ করি। জমিগুলো তিস্তা নদীর চরাঞ্চলে হওয়ায় মাঝেমধ্যে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে দীর্ঘদিন ধরে চাষাবাদ করেও কোনো সরকারি কৃষি প্রণোদনা পাইনি।’

কৃষক দুলাল মিয়া বলেন, ‘নিয়মিত চাষাবাদ করলেও সরকারি প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।’

আলমবিদিতর ইউনিয়নের কৃষক সামসুল বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে চাষাবাদ করি। কিন্তু জীবনে কোনোদিন সরকারি কৃষি প্রণোদনা পা্নই। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালী বা পরিচিত ব্যক্তিদের প্রণোদনা তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন বলেন, ‘যেসব কৃষক প্রণোদনা পায়নি, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   কৃষি প্রণোদনা   অনিয়ম   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close