শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। 

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।

গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এ সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। এ সময়ের মধ্যে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৬ জন এবং নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গেল ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যেখানে নতুন ভর্তি হয়েছেন ৩২২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯৯ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, সিলেট বিভাগে ১৩১ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৫ জন ও রংপুর বিভাগে ৯ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম রোগী   হামের উপসর্গ   সন্দেহজনক হাম   স্বাস্থ্য অধিদপ্তর   হাম রোগে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close