শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকায় গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫)ও একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্তসহ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যশোর   ট্রেনের ধাক্কা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close