শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সুশিক্ষায় গড়ি দেশ, সবার বাংলাদেশ এবং বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’— প্রতিপাদ্যে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, উপহার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ৩০৫ সংরক্ষিত আসনের (মহিলা আসন-৫ চুয়াডাঙ্গা ও মাগুরা) সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। দিনব্যাপী সফরসূচির অংশ হিসেবে সকালে ঢাকা থেকে মাগুরা সার্কিট হাউজে এসে পৌঁছান এবং পরবর্তী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল এবং খাতা-কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তী শিক্ষার্থীদের হাতে কলেজ ব্যাগ, ক্যাপ, টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’

একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার, যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল।

আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। 

এরপর প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীরের অর্থায়নে মহাবিদ্যালয়ে নতুন স্থাপিত ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’-র উদ্বোধন করেন প্রধান অতিথি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়   নবীনবরণ   বৃক্ষরোপণ   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close