শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      
দেশজুড়ে
ভারতে বসে ফেসবুকে হুংকার দিয়ে লাভ হবে না : মন্ত্রী ইকবাল হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগে বলা হতো বিএনপি-জামায়াত। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর হাজারিবাগের জনসভায় আমি বলেছিলাম, বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত। তখন আমার অনেক বন্ধু সহযোদ্ধা আমার প্রতি বিরক্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করি, আমরা জামায়াতকে চিনি জামায়াত কি জিনিস। জুলাই আন্দোলনের পর দেখলাম, জামায়াতের কেউ আগে ছাত্রলীগের ছিল, কেউ যুবলীগের ছিল, কেউ আওয়ামী লীগের ছিল। পতনের পর সবাই হয়ে গেল বিপ্লবী। আজ যে আমাদের মধ্যে নেই তারও কোন গ্যারান্টি নেই। এরা হলো গুপ্ত বাহিনী।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজের মাঠে জেলা বিএনপি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মন্ত্রী আরও বলেন, ‘আজকে আওয়ামী লীগের নেত্রী এত সাহস, পতনের পরে ভারতে গিয়ে বসে আছে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। তারেক রহমানের সরকারকে পতন করিয়ে দেবে।’

‘আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণ যে কয়েক দিনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সে কয়েক দিন দায়িত্ব পালন করবো। হুমকি-ধমকি দিয়ে কিছু হবে না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে এমন একটা নেতাকর্মী নাই যে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয় নাই। আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। অন্যায়ের দাঁড়িপাল্লা যখন ভারি হয়েছিল তখনই জুলাই বিপ্লব হয়েছিল।’

‘প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই বিপ্লবীদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিন-রাত পরিশ্রম করছে। তারেক রহমান যেসব ওয়াদা জনগণের কাছে করেছিলেন তা পালন করা শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ভাতা দেওয়া শুরু হয়েছে।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাড়িতে বসে বসে খাচ্ছেন জানি, মামলার আসামি আপনারা তাও জানি, পুলিশ কেন ধরছে না তাও জানি। আমার বাহিনী দিয়ে বাড়ি থেকে উঠাইয়ে এনে শাস্তি দিতে পারি। কিন্তু আমরা আইনের শাসন মানি। পুলিশ আছে বিভিন্ন বাহিনী আছে, যারা আসামি তাদের গ্রেপ্তার করবে। আমরা করবো না। তার অর্থ এই নয়, আপনারা ম্যানেজ হয়ে চলবেন।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হক, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভারতে বসে   ফেসবুকে হুংকার   লাভ না হওয়া   মন্ত্রী ইকবাল হাসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close