রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে চারটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকরা কোনো রকম ফি ছাড়াই চারটি স্পট ঘুরে দেখার সুযোগ পাবেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন বান্দরবান জেলা কর্তৃক পরিচালিত পর্যটনকেন্দ্র সমূহে (নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক ) বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে ছাড়ের ঘোষণায় খুুশি পর্যটক ও স্থানীয় বিনোদনপ্রেমীরা। 

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী সকলে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিকলেক পর্যটন কেন্দ্র সকলের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পর্যটনকেন্দ্র   বিনামূল্য   ভ্রমণ   সুযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close