শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
স্বাস্থ্য
সেপ্টেম্বর থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাব্যবস্থার প্রস্তুতির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত রোগ শনাক্তকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।

আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মেডিকেল ইউনিভাির্সিটিতে (বিএমইউ) অনুষ্ঠিত সেমিনারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।

‘ডেঙ্গু ২০২৬ : আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব-কমিটি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, ‘সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’

ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয় উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন।’

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ নির্ণয় না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ রোগী দ্রুত শনাক্ত করা, চিকিৎসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ : সেরোটাইপ ডাইনামিকস অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রাশেদ উল ইসলাম। ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহবুব মুর্শেদ।

ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার ও রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   ডেঙ্গু পরিস্থিতি   এডিস মশা   ডেঙ্গু প্রতিরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close