মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
বেগমগঞ্জে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের লক্ষ্য করে গুলি, আহত ৫
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১১:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের বহনকারী মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।

এতে পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। গুলির আঘাতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। হামলাকারীদের মধ্যে স্থানীয় দুজনকে তারা চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন দিক থেকে ছররা গুলি করা হলে পাঁচজন আহত হন। প্রাথমিকভাবে ব্যক্তিগত কোনো পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বেগমগঞ্জ   গুলি   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close