রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
জাতীয়
খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
জেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা ভবিষ্যতে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সেই নতুন নেতৃত্ব খেলাধুলার মাধ্যমেই তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কর্মকাণ্ড থেকে সন্তানদের দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যেই থাকা শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষকেরা শিশুদের বুঝিয়ে দেবেন।

তিনি বলেন, এবার তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামীতে এ কার্যক্রম প্রথম শ্রেণি থেকেই চালু করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম নেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খেলাধুলা   নতুন নেতৃত্ব   শিক্ষামন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close