মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৩:২৬ পিএম

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় যাবজ্জীবপ্রাপ্ত আরেক আসামি নিহত সুজনের স্ত্রী পলাতক রয়েছে।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি, শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)। এই মামলায় দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারা হলেন, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের পারভেজের ছেলে মো. পিয়াস হোসেন (৩৪) ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকিয়ার জেড় ধরে তার নিজ ঘরে ঘুমের ঔষধ খাওয়ায়ে জবাই করে স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যায়। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষী প্রমান শেষে আদালত আজ মামলা রায় ঘোষণা প্রদান করেন। 

আদালতের এ রায়কে ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের লোকজন রায়ে সন্তুট না হয়ে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close