মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: সেনাবাহিনীর সাব্কে প্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি       অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী      ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      
খেলাধুলা
জেএফএ অনূর্ধ্ব-১৪, রংপুরের মেয়েদের ‘হেক্সা’ স্বপ্নপূরণ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের প্রথম আসরে বাজিমাতের পর জেএফএ ফুটবল টুর্নামেন্টেও নিজেদের সেরাটা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের পালিচড়ার মেয়েরা। জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল অ্যাসোসিয়েশনের ফাইনালে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। এ নিয়ে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দলটি।
 
সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় শিরোপার লড়াই। সেখানেই রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে রংপুর।

টাইব্রেকারে রংপুরের তিনটি শট জালে জড়ালেও টাঙ্গাইলের কোনো শট গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রংপুরের কিশোরীরা।

রংপুরের গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুমাইয়া। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিকবার দলকে রক্ষা করার পাশাপাশি টাইব্রেকারেও অসাধারণ দক্ষতা দেখান তিনি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক দুটি পুরস্কারই ওঠে তার হাতে।

টুর্নামেন্টে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন রংপুরের অনন্যা। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম। বেস্ট ভ্যালুয়েভল প্লেয়ার নির্বাচিত হন রাঙ্গামাটির ৭ নম্বর জার্সিধারী থুইকারিমা মারমা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু (এমপি), বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরন।

প্রসঙ্গত, রংপুর বালিকা দল ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার তারা হেক্সা মিশন পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। সেই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জেএফএ অনূর্ধ্ব-১৪   চ্যাম্পিয়ন   রংপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close