শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      ● নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক      ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
এক মাসেও ফেরেনি রিজওয়ানের ফোন, অনিশ্চয়তায় ক্রিকেট ভবিষ্যৎ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক মাস হতে চলেছে, তবু নিজের মুঠোফোনটি হাতে ফেরত পাননি মোহাম্মদ রিজওয়ান। এর মধ্যে ঘরোয়া টুর্নামেন্টেও পাকিস্তানের এ উইকেটকিপার-ব্যাটারকে খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে রিজওয়ানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা।

ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে তদন্ত শুরু করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই তদন্তের অংশ হিসেবে ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদ করেছে রিজওয়ানকে। তবে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের কোনো অভিযোগ তদন্তের আওতায় রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার শুরু ৩০ আগস্ট। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর গভীর রাতে লন্ডনের হোটেল থেকে রিজওয়ানকে নিচে ডেকে পাঠান পিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তা কর্নেল আখতার। সঙ্গে মুঠোফোনটিও আনতে বলা হয় তাকে। সেখানে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়।

জিজ্ঞাসাবাদে বাজি ও অনলাইন জুয়া-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়। পরে তদন্তের জন্য তার মুঠোফোনটি নিয়ে নেওয়া হয়।

আদালতে দেওয়া আবেদনে রিজওয়ান দাবি করেছেন, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ বা অভিযোগের কাগজ দেখানো হয়নি। এমনকি ফোন জব্দের আইনগত অনুমতিপত্রও তাকে দেখানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

রিজওয়ানের ভাষ্য, তদন্ত কর্মকর্তারা জানিয়েছিলেন, ফোনটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কয়েক সপ্তাহ ধরে ফোনটি ফেরত পাননি তিনি। বর্তমানে সেটি তদন্তকারীদের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।

আদালতে রিজওয়ান আরও দাবি করেছেন, তাকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি—কোন ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে, কী ধরনের অপরাধের তদন্ত চলছে কিংবা কোন আইনি ক্ষমতাবলে তার ফোন নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।

তবে এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ও স্পষ্ট করেছে আদালত। কাউকে তদন্ত বা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলেই তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় না।

পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও বলেছেন, ‘রিজওয়ানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই।’

তার মতে, জিজ্ঞাসাবাদের নোটিশের উদ্দেশ্য হতে পারে তদন্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

এ দিকে রিজওয়ানকে ঘিরে চলমান অভ্যন্তরীণ তদন্ত নিয়ে এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি পিসিবি। ফোন ফেরত না পাওয়া এবং ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারায় অনিশ্চয়তার মধ্যেই সময় কাটছে পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রিজওয়ান   অনিশ্চয়তায়   ক্রিকেট   ভবিষ্যৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close