বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে জিমি-আমিরুলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। অন্য গোলটি করেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করলেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি।

এ জয়ে গ্রুপপর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়ল। শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিমি-আমিরুলরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   হকি   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close