শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
খেলাধুলা
ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ এএম আপডেট: ২৭.০৯.২০২৬ ৯:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।এই জয়ের মাধ্যমে ইউরোপীয় দল হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড গড়েছে স্পেন।

শনিবার রাতে ওয়েম্বলিতে ম্যাচের শুরুতেই স্বাগতিক ডিফেন্ডার মার্ক গেহির ভুলের সুযোগ নেয় স্পেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে বল কেড়ে নিয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল।

তবে থমাস টুখেলের অধীনে খেলা ইংল্যান্ড দ্রুত ম্যাচে ফেরে। ৩৬তম মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে বার্সেলোনা উইঙ্গার অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফেরান।

এর চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রস থেকে মার্ক কুকুরেয়ারের গায়ে লেগে হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।

দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে ইংল্যান্ডের ব্যবধান ৩-১ করার সুযোগ আসে। বক্সের মধ্যে জুড বেলিংহামকে রদ্রি ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু পেনাল্টি নেওয়ার সময় হ্যারি কেইন সামান্য পিছলে গেলে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

কেইনের এই পেনাল্টি মিসের পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। পাঁচ মিনিটের মধ্যেই স্পেন সমতায় ফেরে। ৬০তম মিনিটে দানি ওলমোর সহায়তায় বদলি খেলোয়াড় অ্যালেক্স বায়েনা গোল করে স্পেনকে ২-২ সমতায় ফেরান।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্পেন। ৭৩তম মিনিটে বায়েনার পাস থেকে দারুণ এক শটে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করে স্পেনের জয়সূচক গোলটি করেন মাইকেল ওয়ারজাবাল।

এই হারের মাধ্যমে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ হারাল ইংল্যান্ড। অন্যদিকে, ইউরো ২০২৪ ফাইনালের পর আবারও ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল দে লা ফুয়েন্তের শিষ্যরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close