রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জানান, ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেন তাঁর স্বামী মোহাম্মদ আজাদ। তানিয়া বেগম তিন সন্তানের জননী ছিলেন।

তিনি জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে আজাদ ঘটনার রাতে তানিয়ার হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে তাকে শক দেন। এতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই জামাতা মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১৫ নভেম্বর আদালতে আজাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলার বিচারকাজে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। পাশাপাশি বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আজাদকে দোষী সাব্যস্ত করেন।

রায় ঘোষণার সময় আদালতে মামলার সংশ্লিষ্ট আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   স্ত্রীকে হত্যা   স্বামীর মৃত্যুদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close