রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবলে টুর্নামেন্টসেরা ধনবাড়ীর মিম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঠের লড়াইয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবলে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন টাঙ্গাইল দলের খেলোয়াড় মিম। পুরো টুর্নামেন্ট জুড়েই তার ধারাবাহিক পারফরম্যান্স দর্শকদের মন জয় করার পাশাপাশি দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তার দল পরাজিত হলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মিম।

মিমের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। সে পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলের কোচ জহিরুল ইসলাম মিলনের হাত ধরেই ফুটবলে আসে মিম। তার কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন তালিকাভুক্ত। তৃণমূল ফুটবলের একমাত্র আশা ভরসা তিনি। তার অক্লান্ত পরিশ্রমে মিমসহ আরো অনেক খেলোয়ার তৈরি হয়েছে। তাকে সহযোগিতা করেছে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।

মিমের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে কোচ মিলন বলেন, ‘মিমের পথযাত্রায় যেন কোন হায়েনার থাবা না পরে এ জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মিম একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।’   

জানা যায়, ফাইনালে রংপুরের কাছে ট্রাইবেকারে ৩-০ গোলে হারে টাঙ্গাইল। ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক হন রংপুরের গোলকিপার সুমাইয়া। টুর্নামেন্টে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন রংপুরের অনন্যা। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম। বেস্ট ভ্যালুয়েভল প্লেয়ার নির্বাচিত হন রাঙ্গামাটির ৭ নম্বর জার্সিধারী থুইকারিমা মারমা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জেএফএ অনূর্ধ্ব-১৪   টুর্নামেন্টসেরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close