রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
জাতীয়
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের : বিমানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি : আফরোজা খানম রিতা

ছবি : আফরোজা খানম রিতা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বাটজা’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা জানান তিনি।

থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, ‘বিগত সরকার থার্ড টার্মিনালটিকে খুব বাজে অবস্থায় রেখে গেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এতে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি।’

তবে বর্তমান সরকার দ্রুত কাজ শেষ করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি এ বছরের মাঝেই থার্ড টার্মিনাল চালু করার। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা রয়েছে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উন্মুক্ত করার।’

এ সময় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে বলে জানান বিমানমন্ত্রী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  থার্ড টার্মিনাল চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close