সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
শিক্ষা
কুবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইয়াছিন ও সাধারণ সম্পাদক তামিম
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজকে সভাপতি ও বাংলা বিভাগের একই সেশনের শিক্ষার্থী তামিম মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।   

মঙ্গলবার (১৮আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, ‘শিল্প, সাহিত্য ও বস্তুনিরপেক্ষ কলাম চর্চার মাধ্যমে একটি সুস্থ, মননশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের  কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘লেখালেখি কেবল শব্দের সমাহার নয়, এটি একটি সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে, সত্য ও সুন্দরের পক্ষে। মুক্তচিন্তা, গঠনমূলক সমালোচনা ও মেধা বিকাশের এ দায়িত্ব পাওয়া যেমন এক পরম প্রাপ্তি, তেমনই এক গুরুদায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে, তাদের কলমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসভিত্তিক লেখকবান্ধব পরিবেশ তৈরিতে একনিষ্ঠভাবে কাজ করবো। এ সাহিত্যিক ও বৌদ্ধিক যাত্রায় ফোরামের প্রবীণ সদস্যসহ সহযোদ্ধার নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করছি।’
​
সাধারণ সম্পাদক তামিম বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। তারুণ্যে শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার অর্পিত আমানত সকলকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   তরুণ লেখক   ফোরাম   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close