মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: এনবিআর পুনর্গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের       মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ      তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন : কানওয়াল সিবাল      রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ      সেনাবাহিনীর সাব্কে প্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি       অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী      ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      
দেশজুড়ে
উখিয়ায় ছয় বছরে শত কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭৭৮
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমন, চোরাচালান রোধ ও মাদকের আন্তর্জাতিক নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ক্যাম্পের নিরাপত্তা জোরদার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়নটির লাগাতার অভিযানে গত ছয় বছরে অর্জিত হয়েছে চোখধাঁধানো সাফল্য।

২০২০ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত অভিযানে প্রায় ১৫ লাখ পিস ইয়াবাসহ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে, একই সঙ্গে আইনের আওতায় আনা হয়েছে ৭৭৮ জন মাদক কারবারিকে।

​১৪ এপিবিএনের দেয়া তথ্যমতে, গত ছয় বছরে ক্যাম্প কেন্দ্রিক মাদক চক্রের বিরুদ্ধে উখিয়া থানায় মোট ৫৮৩টি মামলা দায়ের করা হয়েছে। সংস্থাটির টানা অভিযানের খাতায় জমা হওয়া মাদকের তালিকায় রয়েছে— ১৪ লাখ ৮০ হাজার ৬৬২ পিস ও অতিরিক্ত ৪২.৮০ গ্রাম ইয়াবা (বিভিন্ন রঙের), ৬৩ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১৬৫ লিটার ৪৫০ মিলিলিটার দেশি-বিদেশি মদ, ৯৬২ পিস ক্যানবিয়ার, ৩৮০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১২ লিটার হুইস্কি।

​প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬৯টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার এবং ২ লাখ ৯৭ হাজার ৫১৩ পিস ইয়াবা, ১.৪ কেজি গাঁজা ও ৪২ লিটার মদ উদ্ধার করা হয়। পরবর্তী বছর ২০২১ সালে ১২১টি মামলায় ১৫৯ জন গ্রেপ্তার হয়; সে বছর উদ্ধার হয় ২ লাখ ৪৭ হাজার ৫১০ পিস ইয়াবা, ৪১.৭৪১ কেজি গাঁজা, ৫.৮৫ লিটার মদ ও ৪২৭ পিস ক্যানবিয়ার।

​অভিযানের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে। সে বছর রেকর্ড ২৫৯টি মামলায় ৩৫৩ জন কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ৬ লাখ ৮ হাজার ১৬৩ পিস ইয়াবা, ৮.২২৩ কেজি গাঁজা, ১২.০৫ লিটার মদ, ৪২৮ পিস ক্যানবিয়ার ও ১২ লিটার হুইস্কি আটক করে ব্যাটালিয়নটি। ২০২৩ সালে ৪৬টি মামলায় ৬৮ জন গ্রেপ্তারের পাশাপাশি ১ লাখ ৮২ হাজার ৬৩০ পিস ইয়াবা, ৩১২ গ্রাম গাঁজা, ১৫.৪৫ লিটার মদ ও ৪৭ পিস ক্যানবিয়ার উদ্ধার করা হয়।

​এ ছাড়াও ২০২৪ সালে ৪৪টি মামলায় ৫৭ জন গ্রেপ্তার হয়; উদ্ধার করা হয় ৩১ হাজার ২২৬ পিস ইয়াবা, ৬.৬৬৫ কেজি গাঁজা, ১০.৫ লিটার মদ, ৬০ পিস ক্যানবিয়ার ও ৩৮০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)। ২০২৫ সালে ২৭টি মামলায় ৩৪ জনকে গ্রেপ্তারের সঙ্গে ৩০ হাজার ৮৪৬ পিস ও ৪২.৮০ গ্রাম ইয়াবা এবং ৪.৬৮৫ কেজি গাঁজা জব্দ হয়।

সর্বশেষ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ১৭টি মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করে ৮২ হাজার ৭৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​১৪ এপিবিএনের অধিনায়ক (সিও) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ক্যাম্প কেন্দ্রিক কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উখিয়ার প্রতিটি ক্যাম্প ও আশেপাশের এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে ১৪ এপিবিএনের এ কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   মাদক উদ্ধার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close