সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরতলীর বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগরের সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা গ্রামের জুয়েল মিয়া (২৮) ও উপজেলার সিন্দুরখাঁন রোডের রাসেল আহমেদ (৩০)। 

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রিকালীন ডিউটির সময় পুলিশ সংবাদ পায় একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন গলিতে আরও কিছু সহযোগীর সঙ্গে মিলিত হয়ে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির গতিরোধ করে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও ভেতরের চারজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার এবং একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫’ নম্বরের একটি কালো রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শহরের কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।’

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনে ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে।

এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ডাকাত   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close