রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি : ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও/খোলা কাগজ

ছবি : ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও/খোলা কাগজ

নওগাঁর পত্নীতলা উপজেলায় ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ইউএনও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনসেবা ও চলমান বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা, তথ্যসেবা কর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমরান হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সরকারি সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ইউনিয়ন পরিষদ   পরিদর্শন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close