সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় নিখোঁজ বৃদ্ধার লাশ ত্রিশালে উদ্ধার
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে নিখোঁজ আব্দুস সালামের (৬৮) মরদেহ ত্রিশাল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুস সালাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেলি গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পোড়াবাড়ি উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় স্থানীয়রা
মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি ত্রিশাল থানায় জানান। খবর পেয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেলসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​উদ্ধারের সময় নিহত সালামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এমন নির্মম পরিণতিতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রুবেল বলেন, ‘মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লাশ উদ্ধার   বৃদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close