মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
দেশজুড়ে
নীলফামারীতে সাত দফা দাবিতে আইনমন্ত্রীকে দলিল লেখকদের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১১:৩০ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দলিল লেখকদের সাত দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা দলিল লেখক সমিতির নেতারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।

এর আগে শহরের শহীদ মিনার এলাকার দলিল লেখক সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলিল লেখকরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়া সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার ও ডিমলা উপজেলার দলিল লেখক মাসুদ রানাও বক্তব্য দেন।

স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানী পাঁচ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখার সুযোগ না দেওয়া, অনভিজ্ঞদের লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখক কাউন্সিল গঠন এবং পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি না করার দাবি জানানো হয়।

বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, “সাত দফা দাবি বাস্তবায়নের জন্য চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির নেতারাও দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করেন। এরপর দাবি বাস্তবায়নের জন্য সারাদেশে লিফলেট বিতরণ ও সমাবেশ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দাবিগুলো মেনে নিয়ে দলিল লেখকদের পাশে দাঁড়াবেন।”

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন দলিল লেখকদের স্মারকলিপি গ্রহণ করেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   সাত দফা দাবি   দলিল লেখকদের স্মারকলিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close