বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
আইসিসির শীর্ষ দুই কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মার্কিন সরকারের নিষেধাজ্ঞার তালিকা ‘স্পেশাললি ডিজিগনেটেড ন্যাশনালস’ (এসডিএন)-এ আকানে ও সেয়ের নাম যুক্ত করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থাকলে তা আটকে যাবে। একই সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

জাপানের নাগরিক তোমোকো আকানে ২০২৪ সালে আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর সেনেগালের নাগরিক আবদুলায়ে সয়ে আদালটির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আইসিসির হয়ে আকানে ও সয়ে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যেখানে আদালটির এখতিয়ার মেনে নেয়নি—এমন দেশের কর্মকর্তাদের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রুবিও বলেন, “জাতীয় সার্বভৌমত্বের জন্য আইসিসিকে যুক্তরাষ্ট্র যে হুমকি হিসেবে দেখছে, তা মোকাবিলায় ওয়াশিংটনের পদক্ষেপ আরও বিস্তৃত হবে। আদালটির অর্থায়ন ও কার্যক্রমে অংশ নেওয়া থেকে অন্য দেশগুলোকেও সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।”

আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারির নির্বাহী আদেশের পর। ওই আদেশের আওতায় এর আগে আদালটির সাবেক প্রধান কৌঁসুলি করিম খান এবং আট বিচারকসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ আরও তীব্র হয়। গাজা যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্যরাষ্ট্র নয়। ওয়াশিংটনের অবস্থান হলো, সদস্য নয় এমন দেশের নাগরিকদের বিরুদ্ধে আদালটির এখতিয়ার প্রয়োগ করা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, আইসিসির প্রেসিডেন্ট আকানে বরাবরই আদালটির স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন। গত ডিসেম্বরে সদস্যরাষ্ট্রগুলোর এক সভায় তিনি বলেন, “কোনো ধরনের রাজনৈতিক চাপ বিচারকদের আইনের ব্যাখ্যা বা মামলার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারবে না।”

নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আনাদোলু


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক অপরাধ আদালত   যুক্তরাষ্ট্র   নিষেধাজ্ঞা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close