সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৫ জনকে পুশইনের অভিযোগ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে সীমান্ত এলাকা থেকে জীবননগর শহরের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান। তাদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।

এদিকে, তাদের সীমান্ত পার হতে সহায়তা করার অভিযোগ উঠেছে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “পাঁচজনকে থানায় এনে তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। তারা কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও বলেন, “আটক ব্যক্তিদের মধ্যে একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছেন। তবে তার নাগরিকত্বের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জীবননগর সীমান্ত   পুশইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close