সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
বিনোদন
‘মনের মতো মন’ নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নীহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম

বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এরই মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। নতুন এক প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে বন্দি হলেন ‘মনের মতো মন’ নাটকে।

ছোট পর্দায় তাদের বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে। সে বিশ্বাসের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত আরও একবার এ জুটিকে নিয়ে ভালোবাসা ও অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন।

রোমান্টিক আর ভালোবাসার গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে।

নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শক উপভোগ করতে পারবে।

ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে এ নাটকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইয়াশ-নীহা   একফ্রেমে   বিনোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close