মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৫ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ২৫০ পিস পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ করা বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার ধুরুং খালে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে অভিযান চালানো হয়। সেখানে খালের মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ অবৈধভাবে মজুত করে রাখা অবস্থায় পাওয়া যায়।

অভিযানের পর জব্দ করা কাঠ ও বাঁশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুরুং বন বিটে হস্তান্তর করা হয়েছে।

ধুরুং বন বিট কর্মকর্তা অবনী কুমার ত্রিপুরা বলেন, সেনাবাহিনীর জব্দ করা কাঠ ও বাঁশ বন বিট অফিসের হেফাজতে নেওয়া হচ্ছে।

বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, “পার্বত্য এলাকার বনজ সম্পদ সংরক্ষণ এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কাঠ ও বাঁশ পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close