মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
দেশজুড়ে
‘খাসি কাণ্ডের’ এক দিন পরই নতুন বিয়ের পিঁড়িতে জুনায়েদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘খাসি কাণ্ড’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এক দিনের ব্যবধানেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন। জান্নাত আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো।’ একই সঙ্গে নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চান তিনি।

নববধূ জান্নাত আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জুনায়েদ মিয়া। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়ার তোলাতলা গ্রামের রাশেদা আক্তারের সঙ্গে জুনায়েদের বিয়ের আয়োজন করা হয়েছিল। বরপক্ষ কনের বাড়িতে যাওয়ার পর বরণ ও খাওয়াদাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল।

তবে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সেখানে পরিস্থিতির পরিবর্তন ঘটে। বর, তার ভাই ও চাচার জন্য তিনটি বড় ডালায় বিশেষ খাবার দেওয়া হলেও তাতে আস্ত খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান বলে কনেপক্ষের অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে বিয়ে না করেই ফিরে যান তিনি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরদিন জুনায়েদ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, বিয়ে ভেঙে যাওয়ার কারণ শুধু খাসি না থাকা নয়; মূল বিরোধ ছিল কাবিনের টাকা নিয়ে। তার দাবি, আগে নির্ধারিত অর্থের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

তবে জুনায়েদের এ অভিযোগ প্রত্যাখ্যান করে কনেপক্ষ। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতে ১৪ আগস্ট লিখিত ফর্দনামার মাধ্যমে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। বরের পক্ষের প্রতিনিধি মনির হোসেনও ওই নথিতে স্বাক্ষর করেছিলেন বলে দাবি তাদের।

এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই প্রথম বিয়ে ভেঙে যাওয়ার এক দিনের মাথায় নতুন করে বিয়ে করলেন জুনায়েদ। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘খাসি কাণ্ডের’ পর এবার জান্নাত আক্তারকে নিয়ে নতুন সংসার শুরু করলেন তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  খাসি কাণ্ড   নতুন বিয়ে   জুনায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close