সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কলকাতার হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজন নিহত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৪:৪৪ পিএম
সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী

সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হচ্ছে একই পরিবারের চার সদস্যকে।

বুধবার (১৯ আগস্ট) সকালে তাদের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্বজন, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।

দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে এশিয়ান টেলিভিশন, দৈনিক খোলা কাগজ, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ দত্তসহ পরিবারের চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট স্ত্রী, তিন বছরের ছেলে ও শ্বশুরকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তারা কলকাতায় ফেরেন। পরে একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতেই হোটেলটিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে পরিবারের চারজনই মারা যান।

পরিবারটির বুধবার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার বদলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ঘটনায় দেবাশীষ দত্তের আট বছর বয়সী মেয়ে পাখি প্রাণে বেঁচে গেছে। সে কুষ্টিয়ায় নিজ বাড়িতে থাকায় বাবা-মা ও স্বজনদের সঙ্গে ভারতে যায়নি।

ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানিয়েছেন, কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতের পিটিআই ও এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমও আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

জানা গেছে, চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরা বাংলাদেশি নাগরিকরা ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সেখানেই আগুনের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

দেবাশীষ দত্ত ও তার পরিবারের চারজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কলকাতার হোটেলে আগুন   কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close