মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৫:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় শহরের পৌর মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ।

কেকে/এআই




আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   স্বেচ্ছাসেবক দল   প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close