মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেপরোয়া অটো বোরাক গাড়ির ধাক্কায় রফিকুল সরকার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত. রয়াজ সরকারের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে রফিকুল বাড়ি থেকে পুকুরপাড় বাজারে আসে। বেলা ১১ টার দিকে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভাঙ্গুড়া থেকে নওগাঁ গামী একটি ব্যাটারি চালিত অটোবোরাক গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক বোরাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ভাঙ্গুড়া থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাড়ি   ধাক্কা   মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close