রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      
খেলাধুলা
কাভার সাফল্যে বাংলাদেশ ভলিবল দলকে সংবর্ধনা
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে’ রানার্সআপ হওয়ায় জাতীয় পুরুষ ভলিবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। 

রোববার (৩০ আগস্ট) রাতে রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী ও সহ-সভাপতি আহসান হাবীব লেনিন। 

অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের ভলিবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ফেডারেশন। 

অনুষ্ঠানে দেশের ভলিবলে অবদান রাখায় গুণীজনদের দেওয়া হয় মরণোত্তর সংবর্ধনা। এরপর ভলিবল খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘ভবিষ্যতে আর্থিক সমস্যা নিয়ে খেলোয়াড়দের পেছনে ফিরে তাকাতে হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’

তিনি ভলিবল দলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ ও অভিনন্দন জানান। খেলাধুলার উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসারও আহ্বান জানান আমিনুল হক। 

এমএ লতিফ শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ, স্বর্ণপদক জয় খুব বেশি দূরে নয়। তার জন্য সবার সহযোগিতা দরকার।’ 

সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলো নীলসাগর গ্রুপ, দৈনিক খোলা কাগজ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও আস্থা।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ ভলিবল দল। লড়াই করে হারলেও আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই সাফল্য নতুন জোয়ার এনেছে দেশের ভলিবলে। টুর্নামেন্টে খেলোয়াড়দের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দলগত সংহতি ও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ভলিবল দল   কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপ   ভলিবল সংবর্ধনা   ভলিবল খেলোয়াড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close