মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
আদিতমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারী উপজেলায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহামান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হিয়া ইউনুস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, মোস্তাফিজুর রহমান, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম চৌধুরী মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বাক্কার সিদ্দিক, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি প্রমুখ।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়ার রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেন।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা আটটি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।  এদিকে আবার সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলে নেতৃত্বে সকালে আরেকটি বিএনপি ও এর অঙ্গসংঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী   আদিতমারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close