মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
শেরপুরে ট্রাক মেরামতের সময় চাপা পড়ে তিনজন নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ট্রাকের চাকা মেরামতের সময় কাঠের জগ সরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাঠবোঝাই একটি মিনি ট্রাকের পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের ওপর ট্রাকটি কাঠের জগ দিয়ে উঁচু করে চাকা মেরামতের কাজ শুরু করেন চালক, হেলপার ও মেকানিক। মেরামতের একপর্যায়ে হঠাৎ জগটি সরে গেলে ভারী ট্রাকটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

এদিকে মহাসড়কের ওপর ঝুঁকি নিয়ে যানবাহন মেরামতের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন মেরামত করা হয়। হাইওয়ে পুলিশের নজরদারি থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও দাবি করেন তারা।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  শেরপুর   ট্রাক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close