মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      
দেশজুড়ে
টেকনাফে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ওয়ালটন-ভিশন শোরুম
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১১:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন ও ভিশন শোরুমসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন কমপ্লেক্সের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন।


প্রাথমিকভাবে জানা গেছে, কমপ্লেক্সের ছেহের মিয়ার রঙের দোকানে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় উখিয়া ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আজিম সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী, জামাল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আব্দুল মালেকের মালিকানাধীন ওয়ালটন ও ভিশন শোরুম রয়েছে। আগুনে শোরুম দুটিসহ কমপ্লেক্সের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, রঙ ও হার্ডওয়্যারসহ আরও কয়েকটি দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে নিচতলার অন্তত আটটি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।


টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ছেহের মিয়ার রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে নিশ্চিত করা হবে।”

রাত ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ও হিসাব-নিকাশ শেষে জানা যাবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   ভয়াবহ আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close