মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
সব চক্রান্ত মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: ফজলুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিএনপির আদর্শ ধারণ করে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, ‘দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলেই মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছে যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। স্বাধীনতা-পরবর্তী অরাজকতা থেকে দেশকে মুক্ত করা, মানুষের কল্যাণ ও স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচির পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শভিত্তিক রাজনীতি, খালেদা জিয়ার উৎপাদনমুখী রাজনীতি এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুগঠিত নেতৃত্ব ও যুগান্তকারী কর্মসূচি ধারণ করে চলতে পারলে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা সম্ভব।

বিএনপির এই নেতা আরও বলেন, সব ধরনের চক্রান্তের মুখেও দলের আদর্শ ধারণ করে নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে।

বক্তব্যের একপর্যায়ে ফজলুল হক মিলন ‘বিজয়ের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’ এবং ‘লাল-সবুজের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দিতে থাকেন।

আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close