সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
সালথায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে দিনব্যাপী কর্মশালা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও সড়ক ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার ঠিক করা এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, বেটস কনসাল্টিং সার্ভিসেসের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহারিয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. তাশেম উদ্দিন, সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সড়কগুলোর তথ্য সঠিকভাবে যাচাই করে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে মতবিনিময় করা হয়।

দিনব্যাপী কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  সালথা   গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close